Terms & Service
Sawoad.com-এ আপনাকে স্বাগতম। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিচের শর্তাবলি মেনে নিতে সম্মত হচ্ছেন। অনুগ্রহ করে এগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
১. সাধারণ শর্তাবলি
আমরা যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই শর্তাবলি পরিবর্তন করার অধিকার রাখি।
২. অ্যাকাউন্ট নিবন্ধন
অর্ডার করার জন্য আপনাকে সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার। অ্যাকাউন্টের কোনো অননুমোদিত ব্যবহারের জন্য Sawoad.com দায়ী থাকবে না।
৩. পণ্য ও সেবার বিবরণ
আমরা পণ্যের সঠিক ছবি এবং বর্ণনা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তবে স্ক্রিন রেজোলিউশন বা ফটোগ্রাফির কারণে পণ্যের রঙ বা আকারে সামান্য তারতম্য হতে পারে।
যেকোনো পণ্যের স্টক সীমিত হতে পারে এবং কোনো পণ্য স্টকে না থাকলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি।
৪. মূল্য এবং পেমেন্ট
ওয়েবসাইটে প্রদর্শিত সকল মূল্য বাংলাদেশি টাকায় (BDT)।
Sawoad.com যেকোনো সময় পণ্যের মূল্য পরিবর্তন করার অধিকার রাখে। তবে অর্ডার কনফার্ম হওয়ার পর মূল্য পরিবর্তন হবে না।
আমরা ক্যাশ অন ডেলিভারি এবং অনলাইন পেমেন্ট গ্রহণ করি।
৫. শিপিং এবং ডেলিভারি
অর্ডার নিশ্চিত হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক পরিস্থিতি বা কুরিয়ার সার্ভিসের সমস্যার কারণে দেরি হতে পারে।
ডেলিভারি চার্জ এলাকাভেদে, পণ্যের সাইজ/ ওজন অনুযায়ী ভিন্ন হতে পারে যা অর্ডার কনফার্ম করার সময় জানিয়ে দেওয়া হবে।
৬. রিটার্ন এবং রিফান্ড পলিসি
যদি কোনো ভুল বা ত্রুটিপূর্ণ পণ্য পান, তবে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের জানান অথবা ২৪ ঘণ্টার মধ্যে যোগাযোগ করুন।
ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য (গ্রাহক দ্বারা) ফেরত নেওয়া হবে না।
৭. ইন্টেলেকচুয়াল নীতি
Sawoad.com-এ ব্যবহৃত সকল লোগো, কন্টেন্ট, ছবি এবং ডিজাইন Sawoad.com-এর নিজস্ব সম্পত্তি। অনুমতি ছাড়া এগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৮. গোপনীয়তা নীতি
আপনার ব্যক্তিগত তথ্য আমাদের কাছে সুরক্ষিত থাকবে। আমরা আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করি না (ডেলিভারি পার্টনার ছাড়া)।
৯. অর্ডার বাতিলকরণ
যেকোনো অনিবার্য কারণে Sawoad.com যেকোনো অর্ডার বাতিল করার পূর্ণ অধিকার রাখে। এক্ষেত্রে অগ্রিম টাকা পরিশোধ করা থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে রিফান্ড করা হবে।
